ভোট উৎসবে ভোটারদের দীর্ঘ লাইন

সারাদেশের মতো ঢাকা- ৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে থেকেই এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সারিবদ্ধ হয়ে শত শত ভোটার লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে মোহাম্মদ বাগ আদর্শ কলেজ কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়েছে। উল্লেখ্য, ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ১১৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়েত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীন সহ মোট ৮ জন। এফএইচ/জেএস/

ভোট উৎসবে ভোটারদের দীর্ঘ লাইন

সারাদেশের মতো ঢাকা- ৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে থেকেই এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সারিবদ্ধ হয়ে শত শত ভোটার লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে।

অন্যদিকে মোহাম্মদ বাগ আদর্শ কলেজ কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়েছে।

ভোট উৎসবে ভোটারদের দীর্ঘ লাইন

উল্লেখ্য, ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।

মোট ১১৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।

ভোট উৎসবে ভোটারদের দীর্ঘ লাইন

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়েত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীন সহ মোট ৮ জন।

এফএইচ/জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow