ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ: সালাম

ভোট কারচুপি বা নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের দলটির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে নির্বাচনি প্রচারণাকালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। এসময় সালাম বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন আজও তেমন নেতৃত্ব প্রয়োজন। দেশের জন্য সে রকম একজন নেতৃত্ব দিতে পারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ বর্তমানে ঠিকভাবে চলছে না। এই দেশকে পরিচালনা করার জন্য জনগণ এরই মধ্যেই আগামী দিনের নেতা হিসেবে তারেক রহমানকে ঠিক করে নিয়েছেন। তারেক রহমান তার বাবা ও মায়ের মতোই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও দুর্নীতি বন্ধ হবে এবং গণমানুষ তাদের অধিকার ফিরে পাবে। একই সঙ্গে এই অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান হবে। তিনি আরও বল

ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ: সালাম

ভোট কারচুপি বা নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের দলটির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে নির্বাচনি প্রচারণাকালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সালাম বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন আজও তেমন নেতৃত্ব প্রয়োজন। দেশের জন্য সে রকম একজন নেতৃত্ব দিতে পারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দেশ বর্তমানে ঠিকভাবে চলছে না। এই দেশকে পরিচালনা করার জন্য জনগণ এরই মধ্যেই আগামী দিনের নেতা হিসেবে তারেক রহমানকে ঠিক করে নিয়েছেন। তারেক রহমান তার বাবা ও মায়ের মতোই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন।

আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও দুর্নীতি বন্ধ হবে এবং গণমানুষ তাদের অধিকার ফিরে পাবে। একই সঙ্গে এই অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচিত হলে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন—এমনটাই জনগণের প্রত্যাশা। প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের অভাব ও অভিযোগ সবার আগে তিনি দূর করবেন বলে এখানকার মানুষ বিশ্বাস করে।

এই এলাকার মানুষ কোনো এমপিকে নয়, প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চান।

যারা ভোট কারচুপি বা ষড়যন্ত্রের কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের মতোই যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে।

মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন প্রচার দলের সহ সভাপতি আজিজুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক, কবির হাসান মৃধা, সহ আন্তর্জাতিক সম্পাদক রুবেল হৃদয়, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা রহমত উল্লাহ, আজমেনী জাফর ইকবাল কামাল উদ্দিন।

কেএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow