ভোট দিতে পারছে না যবিপ্রবির তিনশ শিক্ষার্থী
সীমিত ছুটি, দূরপাল্লার যাতায়াত ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকটসহ নানা কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। অধিকাংশ শিক্ষার্থীরই এটি জীবনের প্রথম ভোট হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যবিপ্রবির তিনটি ছাত্র হল ও তিনটি ছাত্রী হলসহ মোট ছয়টি আবাসিক হলে বর্তমানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যেও একই সংকটের কারণে অনেকে নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারছেন না।
শিক্ষার্থীরা জানান, ভোটগ্রহণের দুই থেকে তিন দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। ফলে স্বল্প ছুটিতে বাড়ি গিয়ে ভোট দিয়ে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম ও পটুয়াখালীর মতো দূরবর্তী জেলার শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
হলে অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থী অয়ন বলেন, ‘আমার গ্রামের বাড়ি যশোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। আসা-যাওয়ায় প্রায় দুই
সীমিত ছুটি, দূরপাল্লার যাতায়াত ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকটসহ নানা কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। অধিকাংশ শিক্ষার্থীরই এটি জীবনের প্রথম ভোট হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যবিপ্রবির তিনটি ছাত্র হল ও তিনটি ছাত্রী হলসহ মোট ছয়টি আবাসিক হলে বর্তমানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যেও একই সংকটের কারণে অনেকে নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারছেন না।
শিক্ষার্থীরা জানান, ভোটগ্রহণের দুই থেকে তিন দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। ফলে স্বল্প ছুটিতে বাড়ি গিয়ে ভোট দিয়ে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম ও পটুয়াখালীর মতো দূরবর্তী জেলার শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
হলে অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থী অয়ন বলেন, ‘আমার গ্রামের বাড়ি যশোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। আসা-যাওয়ায় প্রায় দুই হাজার টাকা খরচ হবে। মাত্র পাঁচ-ছয় দিনের ছুটিতে এত দূরে যাতায়াত করাটা কষ্টকর। সামনে আবার রোজার ঈদের ছুটি রয়েছে। সবকিছু মিলিয়ে ভোট দিতে বাড়ি যাওয়া সম্ভব হয়নি।’
ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের এক নারী শিক্ষার্থী জানান, ‘ভোটের পরপরই আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হবে। আমার বাড়ি ময়মনসিংহ, যাতায়াতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। অল্প ছুটিতে এত লম্বা সফর করে গিয়ে আবার ফিরে এসে পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন। পাশাপাশি টিউশনির বিষয়টিও রয়েছে। প্রথম ভোট হিসেবে এই নির্বাচন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে যেতে পারছি না।’