ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?

  আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারা কে কোথায় ভোট দেবেন-সে বিষয়েও রয়েছে ভক্তদের কৌতূহল। এবারের নির্বাচনে দেখা যাচ্ছে, কেউ সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার কাজের প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। জানা গেছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছিলেন এই তারকা। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার। অন্যদিকে চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানা গেছে। এদিকে অভিনেতা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর নিবন্ধিত ঢাকা-১৮ আসনে, আর জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাক

ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?

 

আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারা কে কোথায় ভোট দেবেন-সে বিষয়েও রয়েছে ভক্তদের কৌতূহল।

এবারের নির্বাচনে দেখা যাচ্ছে, কেউ সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার কাজের প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।

জানা গেছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছিলেন এই তারকা। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।

অন্যদিকে চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানা গেছে।

এদিকে অভিনেতা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর নিবন্ধিত ঢাকা-১৮ আসনে, আর জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত।

আরও পড়ুন:
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান 
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী 

সব মিলিয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও, দেশের বাইরে অবস্থানের কারণে কয়েকজন জনপ্রিয় তারকা ভোট দিতে পারছেন না। তবুও নির্বাচন ঘিরে তারকাদের অংশগ্রহণ ও অবস্থান নিয়ে আলোচনা থেমে নেই দর্শক-ভক্তদের মধ্যে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow