ভোট দিতে পেরে খুশি শতবর্ষী জুবাইদা খাতুন
বহুদিন পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পরে দারুণ খুশি শতবর্ষী জুবাইদা খাতুন। জীবনের পড়ন্ত বেলায় উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন এ বৃদ্ধা। তিনি চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বাসিন্দা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নাজিরহাট পৌরসভার জে এম আহমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন শতবর্ষী জুবাইদা খাতুন। এ সময় তাকে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। বৃদ্ধা মহিলা ফটিকছড়ি পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ তালুকদার বাড়ীর মৃত মোঃ ইউসুফ আলীর স্ত্রী। সকালে এ কেন্দ্রটি পরিদর্শন করেন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। তাঁরা ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বহুদিন পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পরে দারুণ খুশি শতবর্ষী জুবাইদা খাতুন। জীবনের পড়ন্ত বেলায় উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন এ বৃদ্ধা। তিনি চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বাসিন্দা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নাজিরহাট পৌরসভার জে এম আহমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন শতবর্ষী জুবাইদা খাতুন।
এ সময় তাকে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। বৃদ্ধা মহিলা ফটিকছড়ি পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ তালুকদার বাড়ীর মৃত মোঃ ইউসুফ আলীর স্ত্রী।
সকালে এ কেন্দ্রটি পরিদর্শন করেন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। তাঁরা ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
What's Your Reaction?