ভোট দিলেন এনসিপি নেতা সারজিস আলম
পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ৮টার দিকে বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়ান সারজিস আলম। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন তিনি। ভোটগ্রহণের সময় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সকাল ৮টার দিকে বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়ান সারজিস আলম। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন তিনি।
ভোটগ্রহণের সময় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
What's Your Reaction?