ভোট দিলেন হান্নান মাসউদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর শহীদ আলি আহম্মদ উচ্চ বিদ্যালয় (ফায়েল খায়ের ভবন-৩য় তলা) কেন্দ্রে ভোট দেন তিনি। সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিটিভির একজন সাংবাদিকসহ প্রায় ৩০ জন এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন। আবদুল হান্নান মাসউদ বলেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, কেন্দ্র দখল করা হচ্ছে। এমনকি আমার স্ত্রীর ওপরও হামলা হয়েছে। তবুও আমরা মানুষজনকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য বলছি। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিহত করতে হবে। আমরা হার মানতে শিখিনি। ইনশাআল্লাহ, এই হারকে বিজয়ে রূপান্তর করতে হবে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৮৭৫ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর শহীদ আলি আহম্মদ উচ্চ বিদ্যালয় (ফায়েল খায়ের ভবন-৩য় তলা) কেন্দ্রে ভোট দেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিটিভির একজন সাংবাদিকসহ প্রায় ৩০ জন এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, কেন্দ্র দখল করা হচ্ছে। এমনকি আমার স্ত্রীর ওপরও হামলা হয়েছে। তবুও আমরা মানুষজনকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য বলছি। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিহত করতে হবে। আমরা হার মানতে শিখিনি। ইনশাআল্লাহ, এই হারকে বিজয়ে রূপান্তর করতে হবে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৮৭৫ জন।
What's Your Reaction?