ভোরে আগুনে পুড়ল ১০ দোকান
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি একচালা টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের আরও অনেক দোকান রক্ষা পেয়েছে। রোববার (২৪ মে) ভোর ৪টা ৪৯ মিনিটে শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। তিনি আরও জানান, আগুনে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে মালামাল ছিল। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিল, সেটি ও আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আ
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি একচালা টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের আরও অনেক দোকান রক্ষা পেয়েছে।
রোববার (২৪ মে) ভোর ৪টা ৪৯ মিনিটে শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, আগুনে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে মালামাল ছিল। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিল, সেটি ও আগুনে পুড়ে গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আলাউদ্দিন, মিন্টু, আলী আকবর, বাচ্চু ও রিপন।
What's Your Reaction?