‘ভোরে ঘুম থেকে উঠছি,অন্য রকম আনন্দ লাগছে’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ময়মনসিংহ জেলায় ১১ টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালেই লাইনে দাঁড়িয়ে নারী পুরুষরা ভোট দিচ্ছেন। তরুণ ভোটারদেরও উচ্ছাসের সঙ্গে ভোট দিতে দেখা গেছে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। ময়মনসিংহ -৪ সদর আসনের চরঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মাহমুদুল হাসান বলেন, সবার আগে এসে লাইনে দাঁড়িয়েছি। অন্য রকম আনন্দ লাগছে। ১৭ বছর পর ভোট দিয়েছি। এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার আগেই সবার আগে তিনি লাইনে দাঁড়িয়েছেন। মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, সাড়ে ৬টায় ঘুম থেকে উঠছি। আধা ঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ১৭ বছর পর ভোট দেব। অন্য রকম আনন্দ লাগছে। বহুদিন তো দেখলাম। এতদিন পর ভোট দিতে পারছি এটাই আনন্দ। সালমা আক্তার নামের আরেকজন ভোটার বলেন, এতদিন পর ভোট দিতে আসতে পেরেছি। ভোট দিতে পারবো ভেবেই ঈদের মতো আনন্দের লাগছে। গত নির্বাচনে এসে দেখি আমার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে। এইবার ভোটটি শান্তি মত দিতে পারলাম। এই কেন্দ্রের লাইনের দাঁড়ানো প্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ময়মনসিংহ জেলায় ১১ টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকালেই লাইনে দাঁড়িয়ে নারী পুরুষরা ভোট দিচ্ছেন। তরুণ ভোটারদেরও উচ্ছাসের সঙ্গে ভোট দিতে দেখা গেছে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
ময়মনসিংহ -৪ সদর আসনের চরঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মাহমুদুল হাসান বলেন, সবার আগে এসে লাইনে দাঁড়িয়েছি। অন্য রকম আনন্দ লাগছে। ১৭ বছর পর ভোট দিয়েছি। এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার আগেই সবার আগে তিনি লাইনে দাঁড়িয়েছেন।
মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, সাড়ে ৬টায় ঘুম থেকে উঠছি। আধা ঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ১৭ বছর পর ভোট দেব। অন্য রকম আনন্দ লাগছে। বহুদিন তো দেখলাম। এতদিন পর ভোট দিতে পারছি এটাই আনন্দ।
সালমা আক্তার নামের আরেকজন ভোটার বলেন, এতদিন পর ভোট দিতে আসতে পেরেছি। ভোট দিতে পারবো ভেবেই ঈদের মতো আনন্দের লাগছে। গত নির্বাচনে এসে দেখি আমার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে। এইবার ভোটটি শান্তি মত দিতে পারলাম।
এই কেন্দ্রের লাইনের দাঁড়ানো প্রথম ভোটার আমেনা খাতুন বলেন, সবার আগে এসেছি। তাই সবার আগে লাইনে দাঁড়িয়েছি। আনন্দ লাগছে। খুশি লাগছে।
এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবু ওহাব আকন্দ ও জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল আহসান এমরুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই দুজনের মধ্যেই এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ময়মনসিংহের ১১টি আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ১১টি আসনে ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রে ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়েগ করবেন।
সকাল থেকে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। ১১ টি সংসদীয় আসনের ১৩ উপজেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের।
বিভাগের ১৩৬৫টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে ৫৮৩টি কেন্দ্র। এসব কেন্দ্রে ৩২১৭ জন পুলিশ সদস্য, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা ছাড়া বাকি ১১ উপজেলার প্রত্যেকটিতে ১২০-১৪০ জন সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
What's Your Reaction?