ভোলায় এক ইলিশ বিক্রি হলো ১১ হাজার ৬০০ টাকায়

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ নিলামে বিক্রি হয়েছে ১১ হাজার ৬০০ টাকায়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছ ঘাটে নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি করা হয়। জেলে আনিছ মাঝি জানান, বৃহস্পতিবার সকালে তিনি, রহমান মাঝি ও তাদের সহযোগীরা মেদুয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাদের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশসহ বিভিন্ন আকারের বেশ কয়েকটি ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো মাঝিরহাট মৎস্য ঘাটে নিয়ে গেলে সেখানে নিলামের আয়োজন করা হয়। তিনি বলেন, নিলামে অংশ নেওয়া কয়েকজন আড়তদারের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১১ হাজার ৬০০ টাকায় রাজা ইলিশটি বিক্রি করা হয়। ইলিশটি ক্রয়কারী আড়তদার মো. আলম ব্যাপারী জানান, নিলামের কয়েকজন আড়তদারের সঙ্গে তিনিও অংশগ্রহণ করেন। পরে সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা দাম হাঁকিয়ে ইলিশটি ক্রয় করেন। এটি ঢাকার কারওয়ান বাজারের পাইকারি বাজারে সাড়ে ১২ থেকে সাড়ে ১৩ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে দাবি তার। জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, বিগত দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল হিসেবে জেলেরা

ভোলায় এক ইলিশ বিক্রি হলো ১১ হাজার ৬০০ টাকায়

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ নিলামে বিক্রি হয়েছে ১১ হাজার ৬০০ টাকায়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছ ঘাটে নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি করা হয়।

জেলে আনিছ মাঝি জানান, বৃহস্পতিবার সকালে তিনি, রহমান মাঝি ও তাদের সহযোগীরা মেদুয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাদের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশসহ বিভিন্ন আকারের বেশ কয়েকটি ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো মাঝিরহাট মৎস্য ঘাটে নিয়ে গেলে সেখানে নিলামের আয়োজন করা হয়।

তিনি বলেন, নিলামে অংশ নেওয়া কয়েকজন আড়তদারের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১১ হাজার ৬০০ টাকায় রাজা ইলিশটি বিক্রি করা হয়।

ইলিশটি ক্রয়কারী আড়তদার মো. আলম ব্যাপারী জানান, নিলামের কয়েকজন আড়তদারের সঙ্গে তিনিও অংশগ্রহণ করেন। পরে সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা দাম হাঁকিয়ে ইলিশটি ক্রয় করেন। এটি ঢাকার কারওয়ান বাজারের পাইকারি বাজারে সাড়ে ১২ থেকে সাড়ে ১৩ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে দাবি তার।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, বিগত দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল হিসেবে জেলেরা বর্তমানে বড় বড় ইলিশ পাচ্ছেন। আগামীতে আরও বেশি পরিমাণ ইলিশ জেলেরা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow