ভ্রাতৃত্বের বন্ধনে মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে প্রবাসী নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আহ্বায়ক ড. এস এম রহমান তনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আলম হেলাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলী ও সাংগঠনিক সম্পাদক রাসেল রানা। এ সময় জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম এবং আইআইইউএম-এর পিএইচডি গ
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে প্রবাসী নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আহ্বায়ক ড. এস এম রহমান তনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আলম হেলাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলী ও সাংগঠনিক সম্পাদক রাসেল রানা।
এ সময় জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম এবং আইআইইউএম-এর পিএইচডি গবেষক অধ্যাপক মো. শফিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, ইমরান হোসেন, মোশাররফ হোসেন (হৃদয়), এম এম মোজাম্মেল হক প্রধান, এম এম সাহেব সুলতান মারুফ, এম মাহফুজুর রহমান সোহেল, মহিউদ্দিন মহিম, আখতার হোসেন ও আক্তার গাজীসহ অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ তোতা, মোহাম্মদ আলী, মোহাম্মদ কিবরিয়া, আলীম উল্লাহ, পলাস তালুকদার, মো. জুয়েল, মনির হোসেন, ওসমান গনি, আব্দুল আলিম, মোহাম্মদ অনিক, মিল্লাদ হোসেন, মো. আসলাম ও মোহাম্মদ জামাল।
মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি খালিদ হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক বাদল করার এবং জাসাস মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদও অনুষ্ঠানে যোগ দেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবিদ, মো. তাহমিদ ও মোহাম্মদ রাশেদ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক এম এম মোজাম্মেল হক প্রধান। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা প্রবাসে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, রমজানের শিক্ষা আত্মশুদ্ধি ও সহমর্মিতার; এই চেতনাকে ধারণ করেই প্রবাসে বাংলাদেশি কমিউনিটির পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানটি পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সংগঠনের ঐক্যের বার্তা ছড়িয়ে এক সৌহার্দ্যময় পরিবেশে সমাপ্ত হয়।
এমআরএম/জেআইএম
What's Your Reaction?