ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ৪ জনকে কারাদণ্ড
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে উপজেলা প্রশাসনের চার কর্মচারী আহত হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে তাৎক্ষণিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (০৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। উপজেলা কোম্পানীগঞ্জ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,কলাবাড়ী এলাকার মো. তেরা মিয়া (৫৫), দক্ষিণ কলাবাড়ীর মো. মাসুক (৪৫), উত্তর কলাবাড়ীর মো. গিয়াস (৩০) এবং পারুয়া মাঝপাড়া এলাকার মো. মিসছবাহ উদ্দিন (২০)।
অভিযান সূত্রে জানা গেছে, ধলাই ব্রিজ এলাকার নিচে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। ট্রাক্টর জব্দের পর বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক একত্র হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়।
তারা ইটপাটকেল নিক্ষেপ

তারা ইটপাটকেল নিক্ষেপ করলে প্রশাসনের চার কর্মচারী আহত হন। তবে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অক্ষত ছিলেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এঘটনায় ভ্রাম্যমাণ আদালত বালু লুট ও হামলার ঘটনায় চারজনকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
কোম্পানীগঞ্জ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।