ভয় ধরিয়ে দিয়েছিল ইতালি, স্বস্তির জয়ে সুপার এইটে ইংল্যান্ড

ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল ইতালি। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তারা সমীকরণটা নামিয়ে এনেছিল ১২ বলে ৩০ রানে। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেছে ইতালি। ইডেন গার্ডেনসে তাদের ২৪ রানে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটও নিশ্চিত হয়েছে থ্রি লায়ন্সদের। বড় লক্ষ্য তাড়ায় ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ইতালি। সেখান থেকে জাস্টিন মসকা আর বেন মানেন্তি ৪৮ বলে ৯২ রানের জুটিতে ম্যাচে ফেরান ইতালিকে। মানেন্তি ২৫ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৩৪ বলে ৪৩ করেন মসকা। এরপর লড়াই চালিয়ে যান গ্র্যান্ট স্টেওয়ার্ট। ২৩ বলে ৪৫ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, ইংল্যান্ড ভয়ে ছিল। স্টেওয়ার্ট আউট হওয়ার পর আশা শেষ হয়ে যায় ইতালির। পুরো ২০ ওভার খেলে ১৭৮ রানে অলআউট হয় দলটি। ইংল্যান্ডের জেমি ওভারটন আর স্যাম কারান নেন ৩টি করে উইকেট। এর আগে উইল জ্যাকসের শেষের ঝড়ে ৭ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জ্যাকস ২২ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন ৫৩ রানের ইনিংস। এছাড়া ফিল সল্ট ১৫ বলে ২৮, জ্যাকব বেথেল ২০

ভয় ধরিয়ে দিয়েছিল ইতালি, স্বস্তির জয়ে সুপার এইটে ইংল্যান্ড

ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল ইতালি। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তারা সমীকরণটা নামিয়ে এনেছিল ১২ বলে ৩০ রানে। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেছে ইতালি।

ইডেন গার্ডেনসে তাদের ২৪ রানে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটও নিশ্চিত হয়েছে থ্রি লায়ন্সদের।

বড় লক্ষ্য তাড়ায় ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ইতালি। সেখান থেকে জাস্টিন মসকা আর বেন মানেন্তি ৪৮ বলে ৯২ রানের জুটিতে ম্যাচে ফেরান ইতালিকে।

মানেন্তি ২৫ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৩৪ বলে ৪৩ করেন মসকা।

এরপর লড়াই চালিয়ে যান গ্র্যান্ট স্টেওয়ার্ট। ২৩ বলে ৪৫ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, ইংল্যান্ড ভয়ে ছিল। স্টেওয়ার্ট আউট হওয়ার পর আশা শেষ হয়ে যায় ইতালির। পুরো ২০ ওভার খেলে ১৭৮ রানে অলআউট হয় দলটি।

ইংল্যান্ডের জেমি ওভারটন আর স্যাম কারান নেন ৩টি করে উইকেট।

এর আগে উইল জ্যাকসের শেষের ঝড়ে ৭ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জ্যাকস ২২ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন ৫৩ রানের ইনিংস।

এছাড়া ফিল সল্ট ১৫ বলে ২৮, জ্যাকব বেথেল ২০ বলে ২৩, টম ব্যান্টন ২১ বলে ৩০, স্যাম কারান ১৯ বলে করেন ২৫ রান।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow