মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।   শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে মঈন খানের বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র ও ভারতসহ সাত দেশের রাষ্ট্রদূত অংশ নেন। আরও পড়ুনসৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী বিএনপির নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ঘিরে উৎসবের আমেজ  বিএনপি মিডিয়া সেল জানায়, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলরও উপস্থিত ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।   কূটনৈতিক এ আয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনারসহ কয়েক দেশের প্রতিনিধিরা অংশ নেন।   বিষয়টি নিশ্চিত করে ড. আবদুল মঈন খান গণমাধ্যমকে জানান, নৈশভোজ শেষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, অর্থনীতি, বৈদেশিক কূটনীতি, মধ্যপ্রাচ্য পরিস্থিত

মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।  

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে মঈন খানের বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র ও ভারতসহ সাত দেশের রাষ্ট্রদূত অংশ নেন।

আরও পড়ুন
সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী 
বিএনপির নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ঘিরে উৎসবের আমেজ 

বিএনপি মিডিয়া সেল জানায়, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলরও উপস্থিত ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  

কূটনৈতিক এ আয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনারসহ কয়েক দেশের প্রতিনিধিরা অংশ নেন।

jagonews24.com 

বিষয়টি নিশ্চিত করে ড. আবদুল মঈন খান গণমাধ্যমকে জানান, নৈশভোজ শেষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, অর্থনীতি, বৈদেশিক কূটনীতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি ইস্যু, গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।  

এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ, গণতন্ত্রের অগ্রযাত্রা, সুশাসন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও খোলামেলা আলোচনা করেন কূটনীতিকরা।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow