মঞ্চসারথি আতাউর রহমানের দাফন হবে বনানী কবরস্থানে

দেশের মঞ্চ নাটকে মঞ্চসারথি হিসেবে খ্যাত প্রয়াত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের দাফন সম্পন্ন হবে রাজধানীর বনানী কবরস্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান। জানা গেছে, আজ মঙ্গলবার বাদ যোহর মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ জানিয়েছেন, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‌‘মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। আমরা চাই বিকেল ৩টায় সেখানে নেওয়া হোক।’ তবে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর থাকায় শহীদ মিনারে মরদেহ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মরদেহ রাখা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান। বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি

মঞ্চসারথি আতাউর রহমানের দাফন হবে বনানী কবরস্থানে

দেশের মঞ্চ নাটকে মঞ্চসারথি হিসেবে খ্যাত প্রয়াত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের দাফন সম্পন্ন হবে রাজধানীর বনানী কবরস্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

জানা গেছে, আজ মঙ্গলবার বাদ যোহর মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ জানিয়েছেন, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ‌‘মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। আমরা চাই বিকেল ৩টায় সেখানে নেওয়া হোক।’

তবে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর থাকায় শহীদ মিনারে মরদেহ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মরদেহ রাখা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান।

বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক নাট্যসংস্থা আইটিআই বাংলাদেশেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই নাট্যজন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow