মটোরোলার নতুন ফোনে থাকছে ৭০০০ এমএএইচ ব্যাটারি

মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে মটোরোলা। সংস্থাটি বাজারে এনেছে মটো জি৭৭ পাওয়ার, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ ৭০০০এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি। এর পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্যামেরা, ১২০হার্জ ডিসপ্লে এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। ডিসপ্লে ও পারফরম্যান্স স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে, যা ১২০হার্জ রিফ্রেশ রেট এবং ১,০৫০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে। ফলে গেমিং, ভিডিও দেখা কিংবা দৈনন্দিন ব্যবহারে স্ক্রিন হবে আরও মসৃণ ও উজ্জ্বল। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এ চলবে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাওয়ার পাশাপাশি তিন বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মটোরোলা। আরও পড়ুন যে স্মার্টফোনগুলোতে আর আপডেট পাবেন না ক্যামেরা ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

মটোরোলার নতুন ফোনে থাকছে ৭০০০ এমএএইচ ব্যাটারি

মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে মটোরোলা। সংস্থাটি বাজারে এনেছে মটো জি৭৭ পাওয়ার, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ ৭০০০এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি। এর পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্যামেরা, ১২০হার্জ ডিসপ্লে এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম।

ডিসপ্লে ও পারফরম্যান্স

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে, যা ১২০হার্জ রিফ্রেশ রেট এবং ১,০৫০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে। ফলে গেমিং, ভিডিও দেখা কিংবা দৈনন্দিন ব্যবহারে স্ক্রিন হবে আরও মসৃণ ও উজ্জ্বল।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এ চলবে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাওয়ার পাশাপাশি তিন বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মটোরোলা।

ক্যামেরা

ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

মটো জি৭৭ পাওয়ারের সবচেয়ে বড় শক্তি এর ৭০০০এমএএইচ ব্যাটারি। এটি ৩০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ৬ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। ফলে দীর্ঘ সময় চার্জ ব্যাকআপের পাশাপাশি প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে। অডিও অভিজ্ঞতা উন্নত করতে রয়েছে ডলবি অ্যাটমস, হাই-রেজ অডিও এবং স্টেরিও স্পিকার।

স্টোরেজ

ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা, এমআইএল-এসটিডি-৮১০এইচ ডিউরেবিলিটি রেটিং এবং IP64 ওয়াটার-রিপিলেন্ট ডিজাইন রয়েছে। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, থিংকসেইলড এবং মটো সিকিউর।

এছাড়া ফোনটিতে র‍্যাম বুস্ট প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি র‍্যাম ২৪জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণের সুবিধাও রয়েছে। পাশাপাশি গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চের মতো আধুনিক এআই ফিচারও সমর্থন করে নতুন এই স্মার্টফোন।

ভারতে মটো জি৭৭ পাওয়ারের ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৩ হাজার ৯৯৯ রুপি।মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow