মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মো. কামাল, মো. সুমন মোল্লা, মো. জাহিদুল ইসলাম, মো. সজিব, মো. দুলাল, মো. সুজন মিয়া, মো. আরিয়ান রহমান প্রান্ত, মো. রাশেদুল ইসলাম জয়, জসিম কাজী ও মো. মানিক মিয়া। আরও পড়ুন চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার দুই সহযোগী গ্রেফতার  মতিঝিল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (৯ আগস্ট) মতিঝিল থানা পুলিশ সেখানকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। কেআর/একিউএফ

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. কামাল, মো. সুমন মোল্লা, মো. জাহিদুল ইসলাম, মো. সজিব, মো. দুলাল, মো. সুজন মিয়া, মো. আরিয়ান রহমান প্রান্ত, মো. রাশেদুল ইসলাম জয়, জসিম কাজী ও মো. মানিক মিয়া।

মতিঝিল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (৯ আগস্ট) মতিঝিল থানা পুলিশ সেখানকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধী।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow