মদ্রিচের অবসর পেছাতে চান ক্রোয়েশিয়ার নতুন কোচ বিলিচ

ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন নতুন প্রধান কোচ হিসেবে স্লাভেন বিলিচকে নিয়োগ দিয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। ২০২৬ বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর দায়িত্ব ছাড়েন দীর্ঘদিনের কোচ জ্লাতকো দালিচ। তার উত্তরসূরি হিসেবে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করা বিলিচই আবার ফিরলেন ডাগআউটে। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই বিলিচ জানিয়ে দেন, তার অন্যতম প্রধান লক্ষ্য হবে লুকা মদ্রিচের সঙ্গে আলোচনা করা। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে ক্রোয়েশিয়ার জার্সিতে তার শেষ বিশ্বকাপ। ‘আমি অবশ্যই চাই লুকা খেলাটা চালিয়ে যাক। তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তার। ক্রোয়েশিয়ান ফুটবল ও জাতীয় দলের জন্য লুকার গুরুত্ব অনেক।’ বিলিচ আরও বলেন, ‘প্রথমে আমি ওর সঙ্গে একান্তে কথা বলতে চাই। কোচ হিসেবে, আবার বন্ধু হিসেবেও। আমি আমার মতামত জানাব, তবে আগে ওর সঙ্গে আলোচনা করতে চাই।’ স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর দাবি, বিলিচের নিয়োগের পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নতুন করে ভাবছেন মদ্রিচ। বিলিচের প্রথম মেয়াদে দুজন একসঙ্গে কাজ করেছেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সম্

মদ্রিচের অবসর পেছাতে চান ক্রোয়েশিয়ার নতুন কোচ বিলিচ

ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন নতুন প্রধান কোচ হিসেবে স্লাভেন বিলিচকে নিয়োগ দিয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

২০২৬ বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর দায়িত্ব ছাড়েন দীর্ঘদিনের কোচ জ্লাতকো দালিচ। তার উত্তরসূরি হিসেবে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করা বিলিচই আবার ফিরলেন ডাগআউটে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই বিলিচ জানিয়ে দেন, তার অন্যতম প্রধান লক্ষ্য হবে লুকা মদ্রিচের সঙ্গে আলোচনা করা। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে ক্রোয়েশিয়ার জার্সিতে তার শেষ বিশ্বকাপ।

‘আমি অবশ্যই চাই লুকা খেলাটা চালিয়ে যাক। তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তার। ক্রোয়েশিয়ান ফুটবল ও জাতীয় দলের জন্য লুকার গুরুত্ব অনেক।’

বিলিচ আরও বলেন, ‘প্রথমে আমি ওর সঙ্গে একান্তে কথা বলতে চাই। কোচ হিসেবে, আবার বন্ধু হিসেবেও। আমি আমার মতামত জানাব, তবে আগে ওর সঙ্গে আলোচনা করতে চাই।’

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর দাবি, বিলিচের নিয়োগের পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নতুন করে ভাবছেন মদ্রিচ। বিলিচের প্রথম মেয়াদে দুজন একসঙ্গে কাজ করেছেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কই হয়তো মদ্রিচকে আরও কিছুদিন জাতীয় দলে থাকার ব্যাপারে উৎসাহিত করতে পারে।

পর্তুগালের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর বিশ্বকাপকে বিদায় জানান মদ্রিচ। ২০১৬ সাল থেকে ক্রোয়েশিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই কিংবদন্তি মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ২০৩টি ম্যাচ খেলেছেন।

ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলিচের নিয়োগ অনুমোদন করেছে। দায়িত্ব নিয়ে তিনি ফেডারেশনকে ধন্যবাদ জানান এবং বলেন, দালিচের মতো সফল কোচের উত্তরসূরি হওয়া বড় দায়িত্ব।

‘আমাদের হাতে থাকা খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি চাই নতুন উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তা নিয়ে ক্রোয়েশিয়াকে বিশ্ব ফুটবলের অভিজাত পর্যায়ে ধরে রাখতে।’

আগামী বিশ্বকাপ চক্রকে সামনে রেখে বিলিচ জানান, বড় সাফল্য অর্জনের জন্য তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ- ফেডারেশনের স্থিতিশীলতা, বর্তমান স্কোয়াডের মান এবং সাম্প্রতিক বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতা।

‘আমি এখানে বড় কিছু অর্জন করতেই এসেছি। গত কয়েক বছরে ক্রোয়েশিয়ার অর্জন প্রমাণ করে, সেটি সম্ভব।’

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়ার দায়িত্বে থাকা জ্লাতকো দালিচ প্রায় নয় বছরের অধ্যায়ের ইতি টানেন ২০২৬ বিশ্বকাপের পর। তার অধীনেই ক্রোয়েশিয়া ২০১৮ বিশ্বকাপে রানার্স-আপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow