মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা পোশাক শিল্পকে নতুন ঝুঁকিতে ফেলেছে

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা পোশাক শিল্পকে নতুন করে হুমকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকটের মাঝে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আমাদের শিল্পকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। তেলের দাম ও পরিবহন খরচ বাড়লে এই সংকট আরও ঘনীভূত হবে। এই বৈশ্বিক ধাক্কা সামলাতে মালিক-শ্রমিক ঐক্য এখন সময়ের দাবি। রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্ষে পোশাক শিল্পখাতে নিয়োজিত শ্রমিক নেতাদের সম্মানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর উদ্যোগে সম্প্রতি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সোমবার (৯ মার্চ) রাতে বিজিএমইএ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রায় শতাধিক শ্রমিক ফেডারেশন ও সংগঠনের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানু

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা পোশাক শিল্পকে নতুন ঝুঁকিতে ফেলেছে

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা পোশাক শিল্পকে নতুন করে হুমকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকটের মাঝে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আমাদের শিল্পকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। তেলের দাম ও পরিবহন খরচ বাড়লে এই সংকট আরও ঘনীভূত হবে। এই বৈশ্বিক ধাক্কা সামলাতে মালিক-শ্রমিক ঐক্য এখন সময়ের দাবি।

রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্ষে পোশাক শিল্পখাতে নিয়োজিত শ্রমিক নেতাদের সম্মানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর উদ্যোগে সম্প্রতি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সোমবার (৯ মার্চ) রাতে বিজিএমইএ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রায় শতাধিক শ্রমিক ফেডারেশন ও সংগঠনের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক মোহাম্মদ সোহেল এবং সাবেক পরিচালক আ.ন.ম. সাইফ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে বর্তমান সরকারের শিল্পবান্ধব অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সরকার তৈরি পোশাক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিল্পে সুষ্ঠূ ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখতে বিজিএমইএ এবং শ্রমিক সংগঠনগুলোর নিবিড় সহযোগিতা একান্ত প্রয়োজন।

শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক লুৎফুন নাহার লতা। এছাড়া দেশের শীর্ষ শ্রমিক সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

ইএইচটি/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow