মধ্যপ্রাচ্যে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে আরও প্রায় ৫ হাজার মেরিন সেনা ও নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, অঞ্চলে চলমান সামরিক তৎপরতা জোরদার করতেই এই অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। এর আগে এবিসি নিউজ জানায়, প্রায় ২ হাজার ২০০ মেরিন সেনা নিয়ে একটি মার্কিন নৌবাহিনীর অ্যামফিবিয়াস অভিযাত্রী ইউনিটকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ইউনিটটি তিনটি যুদ্ধজাহাজে করে সেখানে যাবে। ইউনিটটি জাপানে অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ, যা সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কাজ করে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সেনাদের সরাসরি ইরানে স্থলযুদ্ধে ব্যবহার করা হবে এমনটা নিশ্চিত নয়। তবে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্র— সব ধরনের সামরিক সক্ষমতা দিতে তারা প্রস্তুত থাকবে। এই ইউনিটে এফ-৩৫ যুদ্ধবিমান এবং এমভি-২২ অসপ্রে উড়োজাহাজও রয়েছে।  

মধ্যপ্রাচ্যে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে আরও প্রায় ৫ হাজার মেরিন সেনা ও নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অঞ্চলে চলমান সামরিক তৎপরতা জোরদার করতেই এই অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে।

এর আগে এবিসি নিউজ জানায়, প্রায় ২ হাজার ২০০ মেরিন সেনা নিয়ে একটি মার্কিন নৌবাহিনীর অ্যামফিবিয়াস অভিযাত্রী ইউনিটকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই ইউনিটটি তিনটি যুদ্ধজাহাজে করে সেখানে যাবে। ইউনিটটি জাপানে অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ, যা সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কাজ করে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সেনাদের সরাসরি ইরানে স্থলযুদ্ধে ব্যবহার করা হবে এমনটা নিশ্চিত নয়। তবে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্র— সব ধরনের সামরিক সক্ষমতা দিতে তারা প্রস্তুত থাকবে।

এই ইউনিটে এফ-৩৫ যুদ্ধবিমান এবং এমভি-২২ অসপ্রে উড়োজাহাজও রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow