মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছি, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। শুক্রবার (৫ জুন) ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিধর এবং পারমাণবিক অস্ত্রধারী শক্তির বিরুদ্ধে ৪০ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। তার দাবি, এই সংঘাতের মধ্য দিয়ে বিশ্বের সামনে ইরানি জাতির প্রকৃত শক্তি উন্মোচিত হয়েছে। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো তামাশা নয়। বিশ্ব এখন ইরানি জাতির প্রকৃত শক্তি বুঝতে পেরেছে। তবে একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : আলজাজিরা

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছি, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

শুক্রবার (৫ জুন) ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিধর এবং পারমাণবিক অস্ত্রধারী শক্তির বিরুদ্ধে ৪০ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। তার দাবি, এই সংঘাতের মধ্য দিয়ে বিশ্বের সামনে ইরানি জাতির প্রকৃত শক্তি উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো তামাশা নয়। বিশ্ব এখন ইরানি জাতির প্রকৃত শক্তি বুঝতে পেরেছে।

তবে একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : আলজাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow