মধ্যপ্রাচ্যে ‘স্বল্পমূল্যের ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা’ মোতায়েন

যুক্তরাজ্য জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানে একটি নতুন ‌‘স্বল্পমূল্যের ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা’ মোতায়েন করেছে। এক বিবৃতিতে দেশটি বলেছে, নতুন অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) আরএএফ টাইফুন যুদ্ধবিমানে স্থাপন করা হবে। এগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এবং বর্তমানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের খরচের তুলনায় তা অনেক কম। চলমান যুদ্ধে ইরানের বৃহত্তর প্রতিক্রিয়ার অংশ হিসেবে কয়েক মাস ধরে চলা আঞ্চলিক হামলায় জ্বালানি ও সামরিক স্থাপনাসহ একাধিক উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এই ব্যবস্থা মোতায়েন করা হলো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামরা চালায় ইরান। এখনো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। টিটিএন

মধ্যপ্রাচ্যে ‘স্বল্পমূল্যের ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা’ মোতায়েন

যুক্তরাজ্য জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানে একটি নতুন ‌‘স্বল্পমূল্যের ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা’ মোতায়েন করেছে।

এক বিবৃতিতে দেশটি বলেছে, নতুন অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) আরএএফ টাইফুন যুদ্ধবিমানে স্থাপন করা হবে। এগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এবং বর্তমানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের খরচের তুলনায় তা অনেক কম।

চলমান যুদ্ধে ইরানের বৃহত্তর প্রতিক্রিয়ার অংশ হিসেবে কয়েক মাস ধরে চলা আঞ্চলিক হামলায় জ্বালানি ও সামরিক স্থাপনাসহ একাধিক উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এই ব্যবস্থা মোতায়েন করা হলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামরা চালায় ইরান। এখনো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow