মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে হতাহত বাংলাদেশিদের নিয়োগকারী কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, যুদ্ধের কারণে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি হতাহত হয়েছেন। বর্তমানে আহত প্রবাসীরা তিনটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও সরকার তাদের চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছে। আর যারা মৃত্যুবরণ করেছেন, সরকারের পক্ষ থেকে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের মাধ্যমে নিয়োগকারী কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের মানুষের সার্বিক অবস্থার খোঁজখবর রাখছেন বলে জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট বিভাগের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি বড় ধরনের কর

মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে হতাহত বাংলাদেশিদের নিয়োগকারী কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, যুদ্ধের কারণে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি হতাহত হয়েছেন। বর্তমানে আহত প্রবাসীরা তিনটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও সরকার তাদের চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছে। আর যারা মৃত্যুবরণ করেছেন, সরকারের পক্ষ থেকে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের মাধ্যমে নিয়োগকারী কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের মানুষের সার্বিক অবস্থার খোঁজখবর রাখছেন বলে জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট বিভাগের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি বড় ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঈদের পরে সিলেট বিভাগের ১৮ জন সংসদ সদস্যকে নিয়ে আমরা সম্মিলিতভাবে বসবো। বিভাগের প্রধান সমস্যা ও উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বর্তমানে রমজান ও ঈদ প্রস্তুতির কারণে সবাই ব্যস্ত থাকায় ঈদের পরপরই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, শ্রমিকরা যেন সময়মতো তাদের ন্যায্য পাওনা বুঝে পান ও সবাই মিলে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি প্রমুখ।

আহমেদ জামিল/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow