মধ্যবাড্ডায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মধ্যবাড্ডা বউবাজার এলাকায় একটি ভবনের ছয়তলা থেকে পড়ে মো. ফাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাহিমকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হৃদয় বলেন, মধ্যবাড্ডা বউ বাজার এলাকার একটি ভবনের ছয়তলার কার্নিশে এসির কাজ করার সময় পড়ে গিয়ে ফাহিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ফাহিম মুন্সিগঞ্জের লৌহজং থানার ধীতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে মধ্যবাড্ডা লিংকরোড আদর্শনগর এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মধ্যবাড্ডা থেকে গুরুতর আহতাবস্থায় একজন এসি মিস্ত্রি দিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। কাজী আল-আমিন/এমএএইচ/

মধ্যবাড্ডায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মধ্যবাড্ডা বউবাজার এলাকায় একটি ভবনের ছয়তলা থেকে পড়ে মো. ফাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাহিমকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হৃদয় বলেন, মধ্যবাড্ডা বউ বাজার এলাকার একটি ভবনের ছয়তলার কার্নিশে এসির কাজ করার সময় পড়ে গিয়ে ফাহিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ফাহিম মুন্সিগঞ্জের লৌহজং থানার ধীতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে মধ্যবাড্ডা লিংকরোড আদর্শনগর এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মধ্যবাড্ডা থেকে গুরুতর আহতাবস্থায় একজন এসি মিস্ত্রি দিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow