মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে মঙ্গলবার (৩১ মার্চ) নতুন করে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।  দেশটির পুলিশ জানিয়েছে, তেলআবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। হামলায় ৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, যেখানে আঘাত হানার খবর পাওয়া গেছে, সেসব স্থানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আইডিএফের এক মুখপাত্র জানান, ক্ষয়ক্ষতির ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি ক্লাস্টার  বোমার ওয়ারহেডের মিউনিশনের আঘাত হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow