মনপুরায় নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

ভোলা-৪ আসনের মনপুরায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাটের আলম কলোনি সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি এবং জামায়াতের ইদ্রিস মাঝিকে গুরুতর অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় বিএনপির কর্মীরা তাদের দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর সমর্থনে প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামায়াতের নেতাকর্মীরাও সেখানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আসেন। একই স্থানে দুই পক্ষের অবস্থান নিয়ে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোর

মনপুরায় নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

ভোলা-৪ আসনের মনপুরায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাটের আলম কলোনি সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি এবং জামায়াতের ইদ্রিস মাঝিকে গুরুতর অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় বিএনপির কর্মীরা তাদের দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর সমর্থনে প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামায়াতের নেতাকর্মীরাও সেখানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আসেন। একই স্থানে দুই পক্ষের অবস্থান নিয়ে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow