মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানির জন্য তালিকায়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনানির জন্য কজলিস্টে (কার্যতালিকায়) রয়েছে। সোমবার (৪ মে) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য কজলিস্টে (কার্যতালিকায়) রয়েছে। রিটকারীর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আদালতে রিটের বিষয়ে শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম ও মুহাম্মদ হোসেন লিপু। এর আগে, সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মনিরা শারমিন গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা এনসিপি নেত্রীর মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন ক

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানির জন্য তালিকায়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনানির জন্য কজলিস্টে (কার্যতালিকায়) রয়েছে।

সোমবার (৪ মে) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য কজলিস্টে (কার্যতালিকায়) রয়েছে।

রিটকারীর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আদালতে রিটের বিষয়ে শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম ও মুহাম্মদ হোসেন লিপু।

এর আগে, সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মনিরা শারমিন গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।

এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা এনসিপি নেত্রীর মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন। তবে পরদিন দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। তাই হাইকোর্টে যান তিনি।

মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছাড়েন। সেই হিসাবে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি।

এফএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow