মনোনয়নে বঞ্চিত হয়েও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন মামুন
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়েও নির্বাচনের আগে জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর ঈদগাহ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য দেন। এ সময় নাইঘর ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নের জন্য নগদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে তিনি জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি তিনি ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন।জনগণের কল্যাণে মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এদিন তাঁর সহধর্মিণী এডভোকেট মিতা ইয়াসমিন মামুন নাইঘর হাই স্কুলের উন্নয়নের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া একই দিন বিকেলে ব্যারিস্টার মামুন নিজ গ্রাম ছাতিয়ানীতে অবস্থিত ৬টি মসজিদ ও ২টি ঈদগাহে প্রতিটিতে ৫০ হাজার টাকা করে মোট উল্লেখযোগ্য অর্থ অনুদান দেন। এর আগে বিভিন্ন সময়ে তিনি— নগরপাড়ার দুই মসজিদে
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়েও নির্বাচনের আগে জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর ঈদগাহ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য দেন। এ সময় নাইঘর ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নের জন্য নগদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে তিনি জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি তিনি ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন।জনগণের কল্যাণে মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
এদিন তাঁর সহধর্মিণী এডভোকেট মিতা ইয়াসমিন মামুন নাইঘর হাই স্কুলের উন্নয়নের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া একই দিন বিকেলে ব্যারিস্টার মামুন নিজ গ্রাম ছাতিয়ানীতে অবস্থিত ৬টি মসজিদ ও ২টি ঈদগাহে প্রতিটিতে ৫০ হাজার টাকা করে মোট উল্লেখযোগ্য অর্থ অনুদান দেন। এর আগে বিভিন্ন সময়ে তিনি— নগরপাড়ার দুই মসজিদে ১ লাখ টাকা,দড়িয়ারপাড় ঈদগাহে ২০ লাখ টাকা,পূর্ণমতি বাজার মসজিদে ১ লাখ টাকা, বেজোয়ার দুই মসজিদে ২ লাখ টাকা, কান্দুঘর মসজিদে ৫০ হাজার টাকা, কংশনগর মসজিদে ১ লাখ টাকা, কংশনগর এতিমখানায় ৫০ হাজার টাকা, বারআইল মসজিদে ১ লাখ টাকা, মালাপাড়া ইউনিয়নের অলুয়া সড়ক সংস্কারে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাজেবাহেরচর এলাকায় সড়ক সংস্কারে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের সহধর্মিণী এডভোকেট মিতা ইয়াসমিন মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, হাজী আলী আকবর, ডা. ইউনূস, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, এমরান মাস্টার, আবুল বাশার, মো. হাসান ভূঁইয়া, নাছির উদ্দিন, মো. আলী, আমীর আলী মেম্বার, ফজলুল হক মেম্বার, আবদুল হালিম মাস্টার, শাহাদাত হোসেন জীবন ভূঁইয়া, গাজী ইমন,এরশাদুল ইসলাম,গাজী ইস্রাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?