মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য পুতুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত হয়ে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ৪১ বছর বয়সী এই নারী। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও ফারজানা শারমিন পুতুল। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তী নির্বাচনগুলোতেও দলটির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। আরও পড়ুননতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন যারা কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ  পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে এবার নিজেই নির্বাচনি লড়াইয়ে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি। জেপিআই/কেএসআর

মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য পুতুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত হয়ে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ৪১ বছর বয়সী এই নারী।

রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও ফারজানা শারমিন পুতুল। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তী নির্বাচনগুলোতেও দলটির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

আরও পড়ুন
নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন যারা 
কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ 

পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে এবার নিজেই নির্বাচনি লড়াইয়ে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

জেপিআই/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow