মন্ত্রিসভার দপ্তর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী বিজয়, কে কোন দায়িত্বে 

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন সম্পন্ন করেছেন। এতে স্বরাষ্ট্র, পুলিশ ও সাধারণ প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন তিনি।  শনিবার (১৬ মে) এএনআই নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রাজভবনের অনুমোদনের পর নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গত ১০ মে শপথ নেওয়া বিজয় সরকারের এটি প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ। সরকারি ঘোষণা অনুযায়ী, স্বরাষ্ট্র, পুলিশ, জনপ্রশাসন, নারী ও যুবকল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ, পৌর প্রশাসন, নগর উন্নয়ন এবং পানি সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মুখ্যমন্ত্রী বিজয় নিজেই।  মন্ত্রিসভায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কে এ সেঙ্গোট্টাইয়ান। তাকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা ও আর্থিক প্রশাসনের দায়িত্বও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ছাড়া এন আনন্দকে গ্রামীণ উন্নয়ন ও পানি সম্পদ, আধাভ অর্জুনাকে গণপূর্ত ও ক্রীড়া উন্নয়ন, এবং এস কীর্তনাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।  চলতি বছরের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল তামিলাগা

মন্ত্রিসভার দপ্তর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী বিজয়, কে কোন দায়িত্বে 

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন সম্পন্ন করেছেন। এতে স্বরাষ্ট্র, পুলিশ ও সাধারণ প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন তিনি। 

শনিবার (১৬ মে) এএনআই নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রাজভবনের অনুমোদনের পর নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গত ১০ মে শপথ নেওয়া বিজয় সরকারের এটি প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ।

সরকারি ঘোষণা অনুযায়ী, স্বরাষ্ট্র, পুলিশ, জনপ্রশাসন, নারী ও যুবকল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ, পৌর প্রশাসন, নগর উন্নয়ন এবং পানি সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মুখ্যমন্ত্রী বিজয় নিজেই। 

মন্ত্রিসভায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কে এ সেঙ্গোট্টাইয়ান। তাকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা ও আর্থিক প্রশাসনের দায়িত্বও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এ ছাড়া এন আনন্দকে গ্রামীণ উন্নয়ন ও পানি সম্পদ, আধাভ অর্জুনাকে গণপূর্ত ও ক্রীড়া উন্নয়ন, এবং এস কীর্তনাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

চলতি বছরের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে) বড় সাফল্য অর্জন করে সরকার গঠন করে। ১৯৬৭ সালের পর প্রথমবার রাজ্যটিতে কোনো অ-দ্রাবিড় দল সরকার গঠন করল।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow