মমতার আমলের দুর্নীতি তদন্তে সিবিআইকে অনুমতি দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর আমলের আলোচিত তিনটি দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) তদন্তের অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেসব কর্মকর্তার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, পৌর দপ্তর এবং সমবায় দপ্তরের দুর্নীতি নিয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । বুধবার (১৩ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় ‘নবান্ন’-এ গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেসব সরকারি কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে সিবিআই বা আদালত নিযুক্ত অন্যান্য তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র (চার্জশিট) পেশের আগে আইন অনুযায়ী অনুমোদন নিতে হয়। আগের সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতিগ্রস্ত আমলা ও কর্মকর্তাদের বাঁচানোর জন্য এই অনুমোদন আটকে রেখেছিলেন। আরও পড়ুন>>পশ্চিমবঙ্গে ‘১৪ বছরের কম বয়সী’ পশু কোরবানি দেওয়া যাবে নামুখ্যমন্ত্রী শুভেন্দুর উপদেষ্টা হলেন নির্বাচন কমিশনে

মমতার আমলের দুর্নীতি তদন্তে সিবিআইকে অনুমতি দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর আমলের আলোচিত তিনটি দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) তদন্তের অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেসব কর্মকর্তার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, পৌর দপ্তর এবং সমবায় দপ্তরের দুর্নীতি নিয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । বুধবার (১৩ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় ‘নবান্ন’-এ গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

মুখ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেসব সরকারি কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে সিবিআই বা আদালত নিযুক্ত অন্যান্য তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র (চার্জশিট) পেশের আগে আইন অনুযায়ী অনুমোদন নিতে হয়। আগের সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতিগ্রস্ত আমলা ও কর্মকর্তাদের বাঁচানোর জন্য এই অনুমোদন আটকে রেখেছিলেন।

আরও পড়ুন>>
পশ্চিমবঙ্গে ‘১৪ বছরের কম বয়সী’ পশু কোরবানি দেওয়া যাবে না
মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপদেষ্টা হলেন নির্বাচন কমিশনের সেই পর্যবেক্ষক
‘ভোটার বাতিলের কারিগর’ এখন বিজেপি সরকারের মুখ্যসচিব

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আজ আমরা সিবিআইকে তিনটি দপ্তরের ক্ষেত্রে অনুমোদন দিয়ে দিলাম। আদেশ জারি হয়ে গেছে।’

বিগত সরকারের কোন কোন দপ্তরে দুর্নীতি হয়েছে—এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি এবং সমবায় দপ্তরের ক্ষেত্রে আদালতের নির্দেশে যে তদন্ত চলছিল, সেই তিন মামলায় অনুমতি দেওয়া হলো। ফলে সিবিআই তাদের মতো করে পদক্ষেপ নিতে পারবে।

শুভেন্দুর দাবি, চার বছর ধরে যেসব দুর্নীতিগ্রস্ত আমলাকে আড়াল করা হচ্ছিল, এবার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আগের সরকার এই নিষেধাজ্ঞাগুলো আটকে রাখায় অনেক আমলার দুর্নীতি প্রকাশ্যে আসেনি। আজ সেই বাধা দূর করা হলো। যে কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ক্ষেত্রে অভিযোগপত্র প্রস্তুত হয়ে গেলে আইনি প্রক্রিয়া অবশ্যই তার নিজস্ব গতিতে চলবে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow