মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় চমকফুল (৬৫) নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়। চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইন উদ্দিন জানান, গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত অবস্থায় চমকফুলকে হাসপাতালের মেডিসিন-১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যু হয়। তিনি জানান, এ নিয়ে চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত সাতজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন এবং শিশু ১ জন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্ত

মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় চমকফুল (৬৫) নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইন উদ্দিন জানান, গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত অবস্থায় চমকফুলকে হাসপাতালের মেডিসিন-১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, এ নিয়ে চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত সাতজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন এবং শিশু ১ জন।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হোসাইন সুলভ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow