ময়মনসিংহে হাম উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

ময়মনসিংহ অঞ্চলে হাম প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। শনিবার (১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জাগো নিউজকে বলেন, মারা যাওয়া শিশুটি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১০ মাস বয়সি এক কন্যাশিশু। গত ২৮ জুলাই হাম উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ শিশু। বর্তমানে হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ৮৭ শিশু চিকিৎসাধীন রয়েছে। আরও পড়ুন হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২৫, নিশ্চিত হামে মৃত্যু ৯৫ হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছ

ময়মনসিংহে হাম উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

ময়মনসিংহ অঞ্চলে হাম প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

শনিবার (১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জাগো নিউজকে বলেন, মারা যাওয়া শিশুটি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১০ মাস বয়সি এক কন্যাশিশু। গত ২৮ জুলাই হাম উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ শিশু। বর্তমানে হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ৮৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট তিন হাজার ১৩৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৯৮২ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৮৭ শিশু। আর এ সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ শিশুর মৃত্যু হয়েছে।

হোসাইন সুলভ/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow