ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ৫৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মারা যাওয়া শিশুটি চার মাস বয়সি ছেলে। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। গত ২২ জুন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৯ শিশু। চলমান এ পরিস্থিতিতে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মারা যাওয়া শিশুটি চার মাস বয়সি ছেলে। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। গত ২২ জুন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৯ শিশু। চলমান এ পরিস্থিতিতে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow