মরিচ নিয়ে বাজারে যাওয়া হলো না শাহিন ও তোফাজ্জেলের

মরিচ নিয়ে বাজারে বিক্রি করার জন্য সাত সকালে বাড়ি বেরিয়েছেন শাহিন ও তোফাজ্জেল। শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে যশোরের শার্শা থানার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে উলাশি থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলচালক শাহীনুর রহমান (৩৫) ও সহযাত্রী তোফাজ্জেল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।  নিহত শাহীনুর রহমান (৩৫) উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও তোফাজ্জেল হোসেন (৪৫) একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে। নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচামরিচ তুলে তা বিক্রির উদ্দেশে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মো

মরিচ নিয়ে বাজারে যাওয়া হলো না শাহিন ও তোফাজ্জেলের

মরিচ নিয়ে বাজারে বিক্রি করার জন্য সাত সকালে বাড়ি বেরিয়েছেন শাহিন ও তোফাজ্জেল। শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে যশোরের শার্শা থানার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে উলাশি থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলচালক শাহীনুর রহমান (৩৫) ও সহযাত্রী তোফাজ্জেল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। 

নিহত শাহীনুর রহমান (৩৫) উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও তোফাজ্জেল হোসেন (৪৫) একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে।

নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচামরিচ তুলে তা বিক্রির উদ্দেশে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ওই ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow