মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
শেরপুরের নকলা উপজেলার ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাজু সাঈদ সিদ্দিক (সাজু) সশস্ত্র হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে চন্দ্রকোনা চৌরাস্তা জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হামলার পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাজু সাঈদ সিদ্দিক এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এশার নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বিএনপির কর্মী-সমর্থক। তবে তার এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এবং আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে তিনি কোনো বিএনপি নেতাকর্মীর ওপর হামলা করেননি বলে দাবি করেন। একই সঙ্গে মসজিদের মতো পবিত্র স্থানে হামলার ঘটনায় ক্ষ
শেরপুরের নকলা উপজেলার ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাজু সাঈদ সিদ্দিক (সাজু) সশস্ত্র হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে চন্দ্রকোনা চৌরাস্তা জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হামলার পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাজু সাঈদ সিদ্দিক এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এশার নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বিএনপির কর্মী-সমর্থক। তবে তার এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এবং আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে তিনি কোনো বিএনপি নেতাকর্মীর ওপর হামলা করেননি বলে দাবি করেন। একই সঙ্গে মসজিদের মতো পবিত্র স্থানে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার বিচার দাবি করেন।
আহত সাজু সাঈদ সিদ্দিক বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজন ও চন্দ্রকোনা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম।
এ ঘটনার পর চন্দ্রকোনা ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রকোনা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।
What's Your Reaction?