মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ

রংপুরের তারাগঞ্জে মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন নিয়ে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে প্রায় তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও তার বড় ভাই সারোয়ার আলমের সঙ্গে শ্রমিক দল নেতা, ওই মসজিদের মোতাওয়াল্লী মো. সোহেল রানার সাথে তর্ক-বিতর্ক হয়। এতে উভয় পক্ষের সমর্থিত মুসল্লিগণের মধ্যে সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, তারাগঞ্জের নতুন চৌপথি মসজিদের মুসল্লি ও অস্থায়ী কমিটির সঙ্গে মীমাংসিত আলোচনা ছাড়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুকে প্রাথমিকভাবে নির্বাচিত করায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন প্রয়াত আতিয়ার রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুর পর অস্থায়ী কমিটি মসজিদের দায়িত্ব পরিচালনা করে আসছে। নতুন কমিটি গঠনের জন্য সভা আহ্বান ক

মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ

রংপুরের তারাগঞ্জে মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন নিয়ে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে প্রায় তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও তার বড় ভাই সারোয়ার আলমের সঙ্গে শ্রমিক দল নেতা, ওই মসজিদের মোতাওয়াল্লী মো. সোহেল রানার সাথে তর্ক-বিতর্ক হয়। এতে উভয় পক্ষের সমর্থিত মুসল্লিগণের মধ্যে সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানান, তারাগঞ্জের নতুন চৌপথি মসজিদের মুসল্লি ও অস্থায়ী কমিটির সঙ্গে মীমাংসিত আলোচনা ছাড়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুকে প্রাথমিকভাবে নির্বাচিত করায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন প্রয়াত আতিয়ার রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুর পর অস্থায়ী কমিটি মসজিদের দায়িত্ব পরিচালনা করে আসছে। নতুন কমিটি গঠনের জন্য সভা আহ্বান করা হলে মসজিদের জমি ও আর্থিক বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়।

মসজিদের নামে থাকা প্রায় ১৬ বিঘা জমি বন্ধক দেওয়া এবং আরও কিছু জমি উদ্ধারের বিষয়টি নিয়ে আলোচনাকালে মোতোওয়াল্লি সোহেল রানা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বিএনপি নেতা মেহেদী হাসান শিপুকে মসজিদ কমিটির সভাপতি ঘোষণা করেন। এতে সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া ও তার বড় ভাই গোলাম সরওয়ারের পক্ষের লোকজনের সঙ্গে তর্ক-বিতর্ক বাঁধে। এক পর্যায়ে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বলেন, নতুন কমিটির বিষয়ে আলোচনার মধ্যে মসজিদের জমিজমা ও আর্থিক বিষয় নিয়ে সোহেল রানার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। তিনি কারও সম্মতি ছাড়াই মেহেদী হাসানকে সভাপতি করার কথা বলেন। সেখানে মেহেদী হাসান উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, মসজিদ কমিটির সভাপতি নিয়ে স্থানীয় বিবাদ রয়েছে। আমি সভাপতি হতে চাইনি। উত্তেজনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হলে অন্য পক্ষ আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

শ্রমিক দল নেতা সোহেল রানা বলেন, আমার দাদা মসজিদের জমি দান করেছিলেন। ‘আমি কোনো ঝামেলা করিনি। মেহেদী হাসান শিপুকে সবার পক্ষ থেকে সভাপতি করার বিষয়টি উপস্থাপন করেছিলাম।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow