মসলার কৌটা: রোদের মতন কিংবা অসুখী ঝড়ের মতন

জোহরা শিউলী ‘আমি মনে কয় হাচাই তোমার পিরিতে পইরা গেছি। আব্বায় জোর কইরা এক দুবাইয়ালার লগে শাদি করায়া দিবার চায়। এই জিন্দেগিতে এত্ত রুপ রাইখ্যা ফায়দা কী? কহোনো পিরিতই করলাম না। যদি মাগার করিভি, তো তোমার লগে, নাইলে নাইক্কা’—প্রেমটা তখন হয়েছিল নূপুরের সঙ্গে মাখনের। টিকেছিল পাক্কা সাত মাস। সূত্রাপুরের ফাইভ স্টার ভাতের হোটেলের মালিকের ছেলে মাখন হয়ে উঠছে এলাকার নিরাপদ প্রেমিক, তার বোকা চোখ সেই সূত্র জানে, যা আর কেউ জানে না। বোকা চোখ মাখনকে আমরা পাই ‘নিরাপদ প্রেমিক’-এ। নিরাপদ প্রেমিক? এটা আবার কেমন বিষয়? এই বিষয় বুঝতে হলে আপনাকে পড়তে হবে কিযী তাহ্‌নিনের ‘মসলার কৌটা’ বইয়ের ‘নিরাপদ প্রেমিক’ গল্পটি। ‘মসলার কৌটা’ বইটি লিখেছেন সময়ের প্রতিশ্রুতিশীল লেখক কিযী তাহ্‌নিন। বইয়ে আছে ‘নিরাপদ প্রেমিক’, ‘হঠাৎ বাজার’, ‘রকি ফ্রম তেজকুনিপাড়া’, ‘মসলার কৌটা’ গল্পের মতো মোট নয়টি গল্প। প্রতিটি গল্প আপনাদের দেখাবে ভিন্ন ভিন্ন জীবনের প্রতিচ্ছবি। হঠাৎ বাজার কোনোদিন পানসে যায় না। কোনোদিন সকালটা পানসে গেলেও দুপুরের দিকে লতিফা নানি আসার পর থেকে রসে-রঙে টইটম্বুর হয়ে ওঠে বাজার। এমনই হয় হঠাৎ বাজারে। নানিই প্রথম এক টুকরি সবজি

মসলার কৌটা: রোদের মতন কিংবা অসুখী ঝড়ের মতন

জোহরা শিউলী

‘আমি মনে কয় হাচাই তোমার পিরিতে পইরা গেছি। আব্বায় জোর কইরা এক দুবাইয়ালার লগে শাদি করায়া দিবার চায়। এই জিন্দেগিতে এত্ত রুপ রাইখ্যা ফায়দা কী? কহোনো পিরিতই করলাম না। যদি মাগার করিভি, তো তোমার লগে, নাইলে নাইক্কা’—প্রেমটা তখন হয়েছিল নূপুরের সঙ্গে মাখনের। টিকেছিল পাক্কা সাত মাস। সূত্রাপুরের ফাইভ স্টার ভাতের হোটেলের মালিকের ছেলে মাখন হয়ে উঠছে এলাকার নিরাপদ প্রেমিক, তার বোকা চোখ সেই সূত্র জানে, যা আর কেউ জানে না।

বোকা চোখ মাখনকে আমরা পাই ‘নিরাপদ প্রেমিক’-এ। নিরাপদ প্রেমিক? এটা আবার কেমন বিষয়? এই বিষয় বুঝতে হলে আপনাকে পড়তে হবে কিযী তাহ্‌নিনের ‘মসলার কৌটা’ বইয়ের ‘নিরাপদ প্রেমিক’ গল্পটি। ‘মসলার কৌটা’ বইটি লিখেছেন সময়ের প্রতিশ্রুতিশীল লেখক কিযী তাহ্‌নিন। বইয়ে আছে ‘নিরাপদ প্রেমিক’, ‘হঠাৎ বাজার’, ‘রকি ফ্রম তেজকুনিপাড়া’, ‘মসলার কৌটা’ গল্পের মতো মোট নয়টি গল্প। প্রতিটি গল্প আপনাদের দেখাবে ভিন্ন ভিন্ন জীবনের প্রতিচ্ছবি।

হঠাৎ বাজার কোনোদিন পানসে যায় না। কোনোদিন সকালটা পানসে গেলেও দুপুরের দিকে লতিফা নানি আসার পর থেকে রসে-রঙে টইটম্বুর হয়ে ওঠে বাজার। এমনই হয় হঠাৎ বাজারে। নানিই প্রথম এক টুকরি সবজি নিয়ে দোকান খুলে বসেছিল বলে এখন সবাই এই বাজারে বিক্রি-বাট্টা করে খাচ্ছে। বিক্রি-বাট্টার সাত-সতেরোর খবর পাই আমরা ‘হঠাৎ বাজার’ গল্পে।

আর ‘রকি ফ্রম তেজকুনিপাড়া’ গল্পে প্রধান চরিত্রের সময় যেন পদ্মবিল। চিঠিগুলো অন্ধকারে ফুল হয়ে ফুটে ওঠে। সেই যে কাজের কথার সূত্র ধরে চিঠি দেওয়া-নেওয়া, সেখানে গিয়ে পৌঁছানো হয় না। রকি ফ্রম তেজকুনিপাড়া ইনিয়েবিনিয়ে সূত্র খোঁজে মূল গল্পে ঢোকার। আর আদি প্রেমের আবেশে ফোটাতো পদ্ম।

এমদাদ সাহেব চুড়িহাট্টার ওয়াহিদ ম্যানশনের পাশে বসে থাকে প্রতি বিকেলে। বন্দোবস্ত করে ভালোবাসা শূন্য ঘুমের। স্বপ্ন এসে জাপটে ধরে, রোদের মতন কিংবা অসুখী ঝড়ের মতন। ভাগলপুরের এক টুকরো জমিতে ডালপালা ছড়িয়ে বেঁচে থাকা আসমানী বেগমের আছে এক গোপন আয়না।

আর ঝিরিঝিরি রেশমের মতন কাঁধছোয়া লেয়ারকাট চুল, হাসলে ভরা ঠোঁটের ফাঁক দিয়ে ঝিনুক দাঁতের হাসি খেলে। সিনেমায় এমন মেয়েদের দেখতে পাওয়া যায়, এরা সামনে আসলে অন্তরে খই ফোটে, ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে—মনিকা ও মাই ডার্লিং। মনিকার মসলার কৌটা নিয়ে জমে ওঠে গল্প। সম্পর্কেও জটিল টানাপোড়েনে স্তব্ধ হয় মা-মেয়ে। একসময় নিজেদের জড়ায় নিবিড় আলিঙ্গনে। এমনই আপন আপন গল্পগুলো নিয়ে জমে উঠেছে গল্পগ্রন্থ ‘মসলার কৌটা’।

কিযী তাহ্‌নিনের তুখোর মেধার প্রতিচ্ছবি যেন তার এই বই। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। চমৎকার প্রচ্ছদ করে দিয়েছেন শিল্পী সৌরভ চৌধুরী। ঈদের ছুটিতে রান্নাঘরের মসলার কৌটার সঙ্গে পড়ার ঘর কিংবা বারান্দার নরম নরম আলোয় এবার জমিয়ে পড়ে ফেলুন বইটি।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow