মহাখালীতে পুরুষাঙ্গ কর্তনের পর যুবকের মৃত্যু, পরকীয়া প্রেমিকা আটক

রাজধানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীর ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় মো. মামুন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ। মামুন সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল আহমেদের ছেলে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে মহাখালীর টিভি গেট এলাকার ৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। মামুনকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসার মালিক মো. সুমন বলেন, আজ দুপুর ১টার দিকে মামুন এক নারীকে সঙ্গে নিয়ে বাসায় আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেটে ছুরিকাঘাত করেন এবং তার পুরুষাঙ্গ কেটে দেন। তিনি বলেন, মামুনের চিৎকারে তার কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করে। আহ

মহাখালীতে পুরুষাঙ্গ কর্তনের পর যুবকের মৃত্যু, পরকীয়া প্রেমিকা আটক

রাজধানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীর ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় মো. মামুন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।

মামুন সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল আহমেদের ছেলে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে মহাখালীর টিভি গেট এলাকার ৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

মামুনকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসার মালিক মো. সুমন বলেন, আজ দুপুর ১টার দিকে মামুন এক নারীকে সঙ্গে নিয়ে বাসায় আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেটে ছুরিকাঘাত করেন এবং তার পুরুষাঙ্গ কেটে দেন।

তিনি বলেন, মামুনের চিৎকারে তার কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করে। আহত মামুনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মামুনের কাকা মোকসেদ আলী বলেন, প্রায় পাঁচ বছর আগে মামুনের সঙ্গে জান্নাত নামে এক নারীর বিয়ে হয়। মামুনের স্ত্রী বর্তমানে গ্রামের বাড়িতে এবং তিনি অন্তঃসত্ত্বা। চলতি মাসের ১ জুলাই বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করে মামুন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow