মহাখালীতে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করা অবস্থান প্রত্যাহার করেছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২০ মে) সকালে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে বেলা সোয়া ১১টার দিকে সড়ক ছেড়ে দেন তারা।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে জানানো হয়, তেজগাঁও লিংক রোডের নাসা গ্রুপের আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ায় বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আরও পড়ুনমহাখালীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান এর আগে এদিন সকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই মুহুর্তে তেজগাঁও লিংক রোডে বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের ২০০/২৫০ জন(আনুমানিক) কর্মচারী বেতন ও বোনাসের দাবিতে রাস্তার একপাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে জানিয়ে বলা হয়, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা

মহাখালীতে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করা অবস্থান প্রত্যাহার করেছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২০ মে) সকালে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে বেলা সোয়া ১১টার দিকে সড়ক ছেড়ে দেন তারা।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে জানানো হয়, তেজগাঁও লিংক রোডের নাসা গ্রুপের আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ায় বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন
মহাখালীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান

এর আগে এদিন সকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই মুহুর্তে তেজগাঁও লিংক রোডে বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের ২০০/২৫০ জন(আনুমানিক) কর্মচারী বেতন ও বোনাসের দাবিতে রাস্তার একপাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে জানিয়ে বলা হয়, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করারও অনুরোধ করা হয়।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow