মহাখালীতে ১৬টি দেশীয় অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৩

রাজধানীর বনানী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)। রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। বনানী থানার বরাত দিয়ে তিনি বলেন, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালিয়ে আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার ৫৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই সময়ে পৃথক আরেকটি অভিযানে আরেকটি টিম মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসায় অভিযান চালায়। এসময় চৌধুরী জাহিদ রহমানকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন সাইজের হাঁসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছেনি ও ১টি কাটানিসহ মোট ১৬টি দেশীয়

মহাখালীতে ১৬টি দেশীয় অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৩

রাজধানীর বনানী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।

রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

বনানী থানার বরাত দিয়ে তিনি বলেন, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালিয়ে আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার ৫৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই সময়ে পৃথক আরেকটি অভিযানে আরেকটি টিম মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসায় অভিযান চালায়। এসময় চৌধুরী জাহিদ রহমানকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন সাইজের হাঁসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছেনি ও ১টি কাটানিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow