মহাসড়কের পাশে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ, মাথায় অস্ত্রের আঘাত

যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের একটি বাঁশবাগানের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। নিহত মিম ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মশিয়ার রহমানের দুই ছেলের মধ্যে মিম ছিলেন বড়। তার ২১ দিন বয়সী এক নবজাতকসহ দুটি কন্যাসন্তান রয়েছে। মিম মাঝে কিছুদিন ব্যাটারিচালিত ইজিবাইক চালালেও বর্তমানে বেকার ছিলেন। নিহতের মামাতো ভাই মারুফ জানান, মিমের সঙ্গে এলাকায় কারো কোনো পূর্বশত্রুতা ছিল না। কেন, কী কারণে বা কারা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করল, তা আমরা বুঝতে পারছি না। ভোরে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মিমের লাশ দেখতে পাই। স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর অপরাধীরা লাশটি এখানে এনে ফেলে রেখে গেছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্

মহাসড়কের পাশে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ, মাথায় অস্ত্রের আঘাত

যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের একটি বাঁশবাগানের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। নিহত মিম ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মশিয়ার রহমানের দুই ছেলের মধ্যে মিম ছিলেন বড়। তার ২১ দিন বয়সী এক নবজাতকসহ দুটি কন্যাসন্তান রয়েছে। মিম মাঝে কিছুদিন ব্যাটারিচালিত ইজিবাইক চালালেও বর্তমানে বেকার ছিলেন।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মিমের সঙ্গে এলাকায় কারো কোনো পূর্বশত্রুতা ছিল না। কেন, কী কারণে বা কারা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করল, তা আমরা বুঝতে পারছি না। ভোরে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মিমের লাশ দেখতে পাই।

স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর অপরাধীরা লাশটি এখানে এনে ফেলে রেখে গেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে একটি নয়নঝুলির পাশে লাশ পড়ে থাকার খবর আসে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। 

তিনি আরও জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow