মাংসগন্ধী ফুল
ফুলের কারবারিরা জানে খুব কোথায় স্পর্শিলে তার ঘুম ভাঙে, কোন বৃন্তে ফুটে থাকে অভিমান কোন বৃন্ত শুধু এক শবাধার, ফোটে না কখনো কোথায় হল্লার মতো ফুটে থাকে ব্যথা, চিৎকার কোথায় বা নাগাসাকি, পুড়ে খাক মোহময় দিন দিনের রোদের ভাঁজে গুপ্ত ব্যাধ, পাশবিক মন রাত্রির বুকের মধ্যে কোন তীর এসে বিঁধে যাবে আনখবল্লরী, কোথায় এ শর্বরী লুকিয়েছে ঘ্রাণ গিরিখাতে কোথায় বা সুপ্ত একাকী হারমোনিকা মাংসের মঞ্জরি... বিস্তারিত
ফুলের কারবারিরা জানে খুব কোথায় স্পর্শিলে
তার ঘুম ভাঙে, কোন বৃন্তে ফুটে থাকে অভিমান
কোন বৃন্ত শুধু এক শবাধার, ফোটে না কখনো
কোথায় হল্লার মতো ফুটে থাকে ব্যথা, চিৎকার
কোথায় বা নাগাসাকি, পুড়ে খাক মোহময় দিন
দিনের রোদের ভাঁজে গুপ্ত ব্যাধ, পাশবিক মন
রাত্রির বুকের মধ্যে কোন তীর এসে বিঁধে যাবে
আনখবল্লরী, কোথায় এ শর্বরী লুকিয়েছে ঘ্রাণ
গিরিখাতে কোথায় বা সুপ্ত একাকী হারমোনিকা
মাংসের মঞ্জরি... বিস্তারিত
What's Your Reaction?