মাইক্রোওয়েভের ওপর জিনিস রাখলেই হতে পারে বিপদ

রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিসের তালিকায় এখন অনেকের কাছেই মাইক্রোওয়েভ অপরিহার্য। ব্যস্ত জীবনে দ্রুত খাবার গরম করা, রান্না সহজ করা কিংবা সময় বাঁচাতে এই যন্ত্রটির উপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। আধুনিক জীবনযাপনে মাইক্রোওয়েভ যেন এক অনিবার্য অনুষঙ্গ। কিন্তু জায়গার অভাবে অনেকেই মাইক্রোওয়েভের উপর নানা ধরনের সামগ্রী রেখে দেন বাইরে থেকে বিষয়টি সাধারণ মনে হলেও, এই অভ্যাসই ডেকে আনতে পারে বড়সড় বিপদ। আসুন জেনে নেওয়া যাক মাইক্রোওয়েভের ওপর সামগ্রী রাখলে কী কী সমস্যা হতে পারে- তাপ নির্গমনে বাধামাইক্রোওয়েভ চালু হলে তার ভেতরে তাপ উৎপাদন হয়। এই তাপ বাইরে বের করে দেওয়ার জন্য যন্ত্রটির গায়ে এবং উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। কিন্তু উপরে জিনিসপত্র রাখলে সেই তাপ নির্গমনের পথ আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ফলে যন্ত্রের ভিতরে অতিরিক্ত তাপ জমে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন হলে মেশিন নষ্ট হয়ে যাওয়া বা চরম ক্ষেত্রে আগুন লাগার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। উপরের জিনিসপত্র নষ্ট হওয়ার ঝুঁকিমাইক্রোওয়েভ চালু থাকলে এর উপরের অংশ গরম হয়ে যায়। বিশেষ করে দীর্ঘ সময় রান্না করলে বা বারবার ব্যবহার করলে ত

মাইক্রোওয়েভের ওপর জিনিস রাখলেই হতে পারে বিপদ

রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিসের তালিকায় এখন অনেকের কাছেই মাইক্রোওয়েভ অপরিহার্য। ব্যস্ত জীবনে দ্রুত খাবার গরম করা, রান্না সহজ করা কিংবা সময় বাঁচাতে এই যন্ত্রটির উপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। আধুনিক জীবনযাপনে মাইক্রোওয়েভ যেন এক অনিবার্য অনুষঙ্গ।

কিন্তু জায়গার অভাবে অনেকেই মাইক্রোওয়েভের উপর নানা ধরনের সামগ্রী রেখে দেন বাইরে থেকে বিষয়টি সাধারণ মনে হলেও, এই অভ্যাসই ডেকে আনতে পারে বড়সড় বিপদ।

আসুন জেনে নেওয়া যাক মাইক্রোওয়েভের ওপর সামগ্রী রাখলে কী কী সমস্যা হতে পারে-

তাপ নির্গমনে বাধা
মাইক্রোওয়েভ চালু হলে তার ভেতরে তাপ উৎপাদন হয়। এই তাপ বাইরে বের করে দেওয়ার জন্য যন্ত্রটির গায়ে এবং উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। কিন্তু উপরে জিনিসপত্র রাখলে সেই তাপ নির্গমনের পথ আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ফলে যন্ত্রের ভিতরে অতিরিক্ত তাপ জমে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন হলে মেশিন নষ্ট হয়ে যাওয়া বা চরম ক্ষেত্রে আগুন লাগার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

উপরের জিনিসপত্র নষ্ট হওয়ার ঝুঁকি
মাইক্রোওয়েভ চালু থাকলে এর উপরের অংশ গরম হয়ে যায়। বিশেষ করে দীর্ঘ সময় রান্না করলে বা বারবার ব্যবহার করলে তাপ জমে থাকে। উপরেই যদি প্লাস্টিকের পাত্র বা সংবেদনশীল জিনিস রাখা থাকে, তা গলে যেতে পারে বা বিকৃত হতে পারে। এতে দুর্ঘটনা যেমন ঘটতে পারে, তেমনি ক্ষতিকর রাসায়নিকও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

ভারী জিনিস না রাখা
অনেকে মাইক্রোওয়েভের উপর ভারী বোতল, কাচের জার বা বড় কন্টেইনার রাখেন। কিন্তু অতিরিক্ত ওজন যন্ত্রের গঠনকে প্রভাবিত করতে পারে। কম্পন বা দরজা খোলা-বন্ধের সময় সামগ্রী পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটতে পারে। এতে যন্ত্রের ক্ষতি তো হয়ই, পাশাপাশি আঘাত পাওয়ার ঝুঁকিও থাকে।

ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতি
অনেকে জায়গার অভাবে ওয়াই-ফাই রাউটার, ব্লুটুথ স্পিকার বা মোবাইল চার্জার মাইক্রোওয়েভের ওপরে রাখেন। তাপ ও কম্পনের কারণে এসব ডিভাইস দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্বাস্থ্যের ঝুঁকি
যদিও আধুনিক মাইক্রোওয়েভে রেডিয়েশন লিকের ঝুঁকি খুব কম, তবুও অতিরিক্ত তাপ ও ভেন্ট ব্লক হয়ে গেলে যন্ত্রের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। নিরাপত্তা নির্দেশিকা মেনে চলাই সবচেয়ে ভালো উপায়।

যা করবেন
মাইক্রোওয়েভের উপরে জিনিস না রাখাই সবচেয়ে নিরাপদ।
যন্ত্রটির চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখুন।
রান্নাঘরে আলাদা তাক বা ক্যাবিনেট ব্যবহার করুন।
নিয়মিত পরিষ্কার রাখুন এবং অস্বাভাবিক গরম লাগলে ব্যবহার বন্ধ করে পরীক্ষা করান।

রান্নাঘর ছোট হতে পারে, কিন্তু নিরাপত্তার সঙ্গে আপস করা ঠিক নয়। সামান্য জায়গা বাঁচাতে গিয়ে বড় দুর্ঘটনার ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
চা চামচ আর টেবিল চামচের পরিমাপের পার্থক্য জানেন কি? 
স্টিলের বাসন ঝকঝকে করার ঘরোয়া উপায়

 এসএকেওয়াই/ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow