মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুন দলের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এজহার নামীয় ৩ জন আসামী কেই গ্রেফতার করা হলো। বুধবার (১৫ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা পৌর তরুন দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৪০), পারনারায়নপুর গ্রামের মোঃ তায়জাল মুন্সির ছেলে মোঃ বরকত মুন্সী (৩৪)। মামলা সুত্রে জানাগেছে, গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৪ টার সময় হাসিবুর রহমান অন্তর ও মোঃ বরকত মুন্সীসহ অপরাপর আসামিগণ পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষামান নারীকে একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। ওই নারীকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী নিজেই পাংশা মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করেন মামলা দায়ের করেন। এ ঘটনায় গত শনিবার ৩১ মার্চ রাতেই মামলার ২ নং আসামী রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) কে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে ওই মামলার ব
রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এজহার নামীয় ৩ জন আসামী কেই গ্রেফতার করা হলো।
বুধবার (১৫ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা পৌর তরুন দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৪০), পারনারায়নপুর গ্রামের মোঃ তায়জাল মুন্সির ছেলে মোঃ বরকত মুন্সী (৩৪)।
মামলা সুত্রে জানাগেছে, গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৪ টার সময় হাসিবুর রহমান অন্তর ও মোঃ বরকত মুন্সীসহ অপরাপর আসামিগণ পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষামান নারীকে একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। ওই নারীকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই নারী নিজেই পাংশা মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করেন মামলা দায়ের করেন। এ ঘটনায় গত শনিবার ৩১ মার্চ রাতেই মামলার ২ নং আসামী রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) কে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে ওই মামলার বাকি ২ আসামী আত্নগোপনে চলে যায়। গত মঙ্গলবার পাশের জেলা কুষ্টিয়া থেকে ওই দুই আসামী কে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন বলেন, সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি হাসিবুর রহমান অন্তর ও মোঃ বরকত মুন্সীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে|
উল্লেখ্য,গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় আসামীরা একটি হায়েচ মাইক্রোর মধ্যে ও নারী কে জোরপূর্বক তুলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে এবং পালাক্রমে ধর্ষণ করে।পরে রাত ৭ টার দিকে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়।
What's Your Reaction?