মাকড়সার কামড়ে হাসপাতালে রাজেশ, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা
অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে উদ্বেগে ছিলেন তার পরিবার, সহকর্মী ও অনুরাগীরা। তবে স্বস্তির খবর হলো, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি হওয়া এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়, যিনি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, শুক্রবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, রাজেশ আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। তিনি বলেন, ‘এখন উনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। কী ধরনের পোকা কামড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।’ সুদীপা আরও জানান, গত দুই দিনে রাজেশের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘রাজেশজির মা খুবই বয়স্ক। তার বোনও তখন বিদেশে ছিলেন। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের বন্ধু হিসেবে আমরা হাসপাতালে ছুটে যাই।’ ঘটনার বর্ণনা দিয়ে সুদীপা জানান, হায়দরাবাদে শুটিং শেষ করে বাড়ি ফেরার পর রাজেশের উচ্চ জ্বর আসে। প্রথমে তিনি সাধারণ জ্বর বা মশার কামড়ের প্রতিক্রিয়া বলে মনে করেছিলেন। কিন্তু
অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে উদ্বেগে ছিলেন তার পরিবার, সহকর্মী ও অনুরাগীরা। তবে স্বস্তির খবর হলো, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি হওয়া এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়, যিনি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, শুক্রবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, রাজেশ আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। তিনি বলেন, ‘এখন উনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। কী ধরনের পোকা কামড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।’
সুদীপা আরও জানান, গত দুই দিনে রাজেশের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘রাজেশজির মা খুবই বয়স্ক। তার বোনও তখন বিদেশে ছিলেন। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের বন্ধু হিসেবে আমরা হাসপাতালে ছুটে যাই।’
ঘটনার বর্ণনা দিয়ে সুদীপা জানান, হায়দরাবাদে শুটিং শেষ করে বাড়ি ফেরার পর রাজেশের উচ্চ জ্বর আসে। প্রথমে তিনি সাধারণ জ্বর বা মশার কামড়ের প্রতিক্রিয়া বলে মনে করেছিলেন। কিন্তু ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘ফৌজি’ সিনেমার শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ের শিকার হন রাজেশ শর্মা। এরপর তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টও দেখা দেয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
এদিকে, শুটিং সেটে কীভাবে বিষাক্ত পোকা বা মাকড়সা প্রবেশ করল, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে ভারতীয় সংগঠন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। এ বিষয়ে তারা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দৃষ্টি আকর্ষণ করেছে।
রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। এখন সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এই অভিনেতা।
এমএমএফ
What's Your Reaction?

