মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

সিলেটের ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার গয়াসি হাওরে এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল করিম। নিহতরা হলেন- রাজনগর উপজেলার কামালপুর গ্রামের ছাবির মিয়া ও হামিদ মিয়া। নিখোঁজ ব্যক্তির নাম কাবির মিয়া। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গয়াসি হাওরে মাছ ধরছিলেন তারা। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং একজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ হাওরে গিয়ে নৌকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল করিম কালবেলাকে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow