মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন ইসমাইল। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। রেজাউল করিম রেজা/কেজে/এএসএম
নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন ইসমাইল। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
রেজাউল করিম রেজা/কেজে/এএসএম
What's Your Reaction?