মাছ ধরার জালে উঠল নিখোঁজ ফুয়াদের মরদেহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি মাছের খামার থেকে আবদুল্লাহ হেল ফুয়াদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার সময় জালে শিশুটির মরদেহ উঠে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের ছেলে। মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করে। গত দুদিন আগে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে। আজ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করেন পরিবারের লোকজন।  দুপুর প্রায় সাড়ে ১২টায় বাড়ির পাশে তাদের মাছের খামারে জেলেরা জাল দিয়ে মাছ ধারার সময় জালে উঠে আসে শিশু ফুয়াদের লাশ। দুপুর ১টা ১০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আজ বিকেলে পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের বাসায় ফিরে যাওয়ার কথা ছিলো ফুয়াদের। একমাত্র ছেলে হারিয়ে শিশুটির পরিবার প্রায় পাগল।  নিহত শিশুর চাচা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের সবাই গত দুদিন আগে ময়মনসিংহ থেকে বাড়

মাছ ধরার জালে উঠল নিখোঁজ ফুয়াদের মরদেহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি মাছের খামার থেকে আবদুল্লাহ হেল ফুয়াদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার সময় জালে শিশুটির মরদেহ উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের ছেলে। মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করে। গত দুদিন আগে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে। আজ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করেন পরিবারের লোকজন। 

দুপুর প্রায় সাড়ে ১২টায় বাড়ির পাশে তাদের মাছের খামারে জেলেরা জাল দিয়ে মাছ ধারার সময় জালে উঠে আসে শিশু ফুয়াদের লাশ। দুপুর ১টা ১০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আজ বিকেলে পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের বাসায় ফিরে যাওয়ার কথা ছিলো ফুয়াদের। একমাত্র ছেলে হারিয়ে শিশুটির পরিবার প্রায় পাগল। 

নিহত শিশুর চাচা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের সবাই গত দুদিন আগে ময়মনসিংহ থেকে বাড়িতে আসে, আজ চলে যাওয়ার কথা ছিল। দুপুরে বাড়ির পাশে মাছের খামারে মাছ ধারার জালে মরদেহ উঠে আসে। ধারণা করা হচ্ছে, খেলা করতে করতে কোনো এক সময় পানিতে পরে তলিয়ে মৃত্যু হয়।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন বলেন, দুপুর ১টা ১০ মিনিটে মৃত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow