মাটিতে পড়ে থাকা তারে প্রাণ গেল ২ জনের
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় মাটিতে পড়ে থাকা পিডিবির বিদ্যুতের তারে স্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে আরশব আলী তাকে গরমে অজ্ঞান হয়ে পড়ে আছেন মনে করে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পর্শ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় মাটিতে পড়ে থাকা পিডিবির বিদ্যুতের তারে স্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে আরশব আলী তাকে গরমে অজ্ঞান হয়ে পড়ে আছেন মনে করে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পর্শ হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?